ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টিকা নেয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না তথ্যটি সঠিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘১৮ বছরের ঊর্ধ্বে টিকা নেয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না' মর্মে নামে-বেনামে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট হওয়ায় এবং কিছু সংবাদে বক্তার নাম উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৪ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে এ কথা জানান তিনি।বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, '১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে যেতে পারবে না' বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া হয়নি।’


বিবৃতিতে তিনি আরও জানান, আগামী ৭-১২ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিতব্য কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্য মঙ্গলবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।


সভায় এক সপ্তাহে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রমকে সফল করতে দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইন-শৃংখলা বাহিনী, রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে ভ্যাকসিন প্রদান কার্যক্রমকে ফলপ্রসূ করা যায় সে ব্যাপারে সকলকে অনুরোধ করা হয়।


কিন্তু উক্ত সভায় '১৮ বছরের ঊর্ধ্বের কেউ টিকা নেওয়া ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না' এ ধরনের কোনো কথা বা সিদ্ধান্ত বা কোনো রকম প্রস্তাবনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়নি। সামাজিক মাধ্যমে এই বক্তব্যটি কার তা উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে একটি ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়েছে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত।


এরকম সংবাদে মানুষের মনে সরকারের কার্যক্রম নিয়ে যাতে সংশয় দেখা না দেয় সে বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ads
ads
ads

Our Facebook Page

↑